৪ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আর্জেন্টাইন মহাতারকার বোনের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ।

দুর্ঘটনাটি ঘটে যখন মারিয়া সোল নিজে গাড়ি চালাচ্ছিলেন। তিনি হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে সজোরে আঘাত করেন। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং মারিয়া সোল গুরুতর আঘাত পান।

আর্জেন্টিনার সাংবাদিকের বরাতে জানিয়েছে, দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে একাধিক গুরুতর আঘাত লেগেছে। তার দুটি মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, পাশাপাশি একটি গোড়ালি ও একটি কবজির হাড়ও ভেঙেছে। এছাড়া শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সোলের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে।

আর্জেন্টিনার খ্যাতনামা সাংবাদিক দে ব্রিতো জানিয়েছেন, তিনি এ বিষয়ে সরাসরি মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে যোগাযোগ করেছেন। সেলিয়া নিশ্চিত করেছেন, মারিয়া সোল বর্তমানে বিপদমুক্ত হলেও তার সুস্থ হতে বেশ সময় লাগবে।

এই দুর্ঘটনার সরাসরি প্রভাব পড়েছে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিও শহরে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে গুরুতর আঘাত ও দীর্ঘ চিকিৎসার প্রয়োজনের কারণে বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, মারিয়া সোলের বাগদত্তা জুলিয়ান ‘তুলি’ আরেয়ানো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের একজন সদস্য।

পরিবার সূত্রে মার্কা জানিয়েছে, আপাতত সব ধরনের অনুষ্ঠান ও পরিকল্পনা স্থগিত রেখে মারিয়া সোলের সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে।

মেসি পরিবারের এই দুঃসময়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়া সোলের দ্রুত আরোগ্য কামনা করছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি