৫ মে ২০২৬

শপথে অনুষ্ঠানে আসছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম
শপথে অনুষ্ঠানে আসছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় একই স্থানে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আইন উপদেষ্টা জানান, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হবে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথবাক্য পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। আইন উপদেষ্টা বলেন, বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত তিনি যতটুকু জানতে পেরেছেন, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। সংসদের দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল বলেও জানান তিনি।

শপথ অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা সেটাই করা হবে। এটি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তার কোনো জানা নেই। তিনি আজ শুনেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি