৪ মে ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ

সৌম্যকে রেখে দল দিল বাংলাদেশ, বাদ পড়েছেন দুজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ এএম
সৌম্যকে রেখে দল দিল বাংলাদেশ, বাদ পড়েছেন দুজন

বাংলাপ্রেস ডেস্ক:   এ বছরের ফেব্রুয়ারিতে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন সৌম্য সরকার। চোট ও ভিসা জটিলতায় মাঝের সময়ে খেলা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চাশ ওভারের ক্রিকেট দিয়ে ফিরতে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে টাইগারদের দল। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি আফগানিস্তান সিরিজে থাকা মোহাম্মদ নাঈম ও নাহিদ রানার। চোটের শঙ্কা থাকায় এই সিরিজেও নেই লিটন দাস।

এবারই প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন উইকেটকিপার ব্যাটার অঙ্কন। এর আগে তিনি জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন। পেসার হিসেবে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

ব্যাটিংয়ে তানজিদ তামিমের সঙ্গে আছেন সৌম্য, শান্ত, সাইফরা। মিডলের দায়িত্ব বর্তাবে তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারিদের কাঁধে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সিরিজটি শুরু হবে ১৮ অক্টোবর।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৮ তারিখের পর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ২১ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচই দুপুর দেড়টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর দু’দল চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

বাংলাদেশ দল

 

  • মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
  • বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি