৫ মে ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জামায়াত আমিরের ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম
সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জামায়াত আমিরের ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা
বাংলাপ্রেস ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে থাকা টাকার সঠিক পরিমাণ জানা গেছে। পুলিশি তল্লাশি ও গণনা শেষে তার ব্যাগ থেকে মোট ৭৪ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা অর্থ গণনার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বেলাল উদ্দিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা জানিয়েছিলেন। তবে পরবর্তীতে থানায় নিয়ে টাকা গণনা করা হলে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দাবি করেছেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং এই টাকাগুলো তার ব্যবসায়িক প্রয়োজনে নিয়ে যাচ্ছিলেন। তবে নির্বাচনের মাত্র একদিন আগে এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগের দিন এই বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি