সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা হিসেবে পদায়িত হলেন মুক্তিযোদ্ধার সন্তান ইসরাত আহমেদ (পাপেল )
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর সংস্থাপন শাখা, ১৬ , আব্দুল গনি রোড, হতে গত ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখ উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ ইসরাত আহমেদ পাপেলকে কিশোরগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হতে পদায়িত করে জামালপুর জেলার সিংজানী এসএসডি- ১, গোডাউনের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে ।ইসরাত আহমেদ পাপেলের সাথে আলাপকালে তিনি বলেন, তার বাবা মরহুম মফিজ আহমেদ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে নিজের জীবন বাজি রেখে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এমন বাবার সন্তান হতে পেরে তিনি সত্যিই গর্বিত। তার জীবনের সফলতার মুলচাবিকাঠি ছিলেন তার বাবা। তার অবদানের প্রতিটি মুহূর্ত তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজীবন তিনি তার বাবার অনুসরণে চলতে চান।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি