৪ মে ২০২৬

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠ নামবে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠ নামবে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:   সিরিজ বাঁচানোর কঠিন পরীক্ষায় আজ মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচের আগে কোনো আনুষ্ঠানিক বিশ্রাম নেয়নি আইরিশরা। শুক্রবার দুপুর থেকে তারা ঐচ্ছিক অনুশীলনে অংশ নেয়। তবে প্রথম টি–টোয়েন্টির একাদশে থাকা ক্রিকেটাররা সেই অনুশীলনে ছিলেন না। বিপরীতে, হারের পরও পুরোপুরি বিশ্রামে ছিল টাইগার শিবির। 

সিরিজের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে ব্যাটিং-বান্ধব উইকেটে। শোনা যাচ্ছে, আজকের একাদশে বাংলাদেশ একাধিক পরিবর্তন আনতে পারে—একজন ব্যাটার ও একজন বোলারের জায়গায় রদবদলের সম্ভাবনা বেশি।

প্রথম টি–টোয়েন্টিতে ৩৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক আয়ারল্যান্ড। সিরিজ সমতায় ফেরাতে আজ জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি