৫ মে ২০২৬

শেরপুরে নির্বাচনী কেন্দ্র থেকে সিল মারা ব্যালট উদ্ধার, দুইজন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
শেরপুরে নির্বাচনী কেন্দ্র থেকে সিল মারা ব্যালট উদ্ধার, দুইজন আটক

বাংলাপ্রেস ডেস্ক:  শেরপুর-১ (সদর) আসনের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ব্যালট সংগ্রহ করে সিল মারার চেষ্টা করেন। প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে।

ঘটনার পর ভোটকেন্দ্রে কিছু সময় উত্তেজনা দেখা দিয়েছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর ইউএনও মাহবুবা হক বলেন, ব্যালট পেপার বাক্সে ফেলার আগেই দুজনকে আটক করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি