সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে
বাংলা প্রেস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল ১২ ফেব্রুয়ারি। সঙ্গে গণভোট। ৩০০ আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনটিতে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এছাড়া সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
এদিকে নারীর ভোটারের তুলনায় প্রায় ২০ লাখের বেশি পুরুষ ভোটার রয়েছে। ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন।
তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি