৮ মে ২০২৬

শার্শায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শার্শায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ
রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: শার্শায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাসভবনের সামনে গভীর রাতে দুইটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা। শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের সময় শার্শার রাজনগর মোড়ে তার নিজস্ব বাসভবনের সামনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যায় দূর্বত্তরা। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গভীর রাতে হঠাৎ বোমা বিস্ফোরণের বিকট শব্দে অধ্যক্ষ ইব্রাহিম খলিলের পরিবার সহ আশেপাশের বসবাসকারি মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, রাতে হঠাৎ বিকট শব্দে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটায় তখন ৩টা ৪৫ মিনিট। তড়িঘড়ি উঠে পর্যবেক্ষণ করে দেখি বাসার সামনে দূর্বত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করতে থাকে। তাত্ক্ষণিকভাবে প্রশাসনকে জানালে পুলিশ এসে তদন্ত কার্যক্রম শুরু করে। এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ক্ষতিয়ে দেখা হচ্ছে। শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো : মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত কার্যক্রম চলছে। এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি