৪ মে ২০২৬

শান্তর সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
শান্তর সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়

 

বাংলাপ্রেস ডেস্ক: নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে দারুণ জয় দিয়ে বিপিএল অভিযান শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে শান্তর দল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে সিলেট।

ঝড়ো সূচনা করেন সাইম আইয়ুব, তবে ২৮ রানেই বিদায় নেন বিনুরার বলে। ২০ রানে স্টাম্পিং হয়ে ফেরেন জাজাই। ওপেনার রনি তালুকদারও থামেন ৪১ রানে, তাকে বোল্ড করেন সন্দীপ লামিচানে। এরপর ব্যাট হাতে দৃঢ়তা দেখান পারভেজ ইমন ও আফিফ ধ্রুব। ইমন ৩৩ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংসে দলীয় সংগ্রহ সমৃদ্ধ করেন, আফিফ রানআউট হওয়ার আগে করেন ৩৩। নির্ধারিত ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।

জবাবে ৮ রানের মাথায় বিদায় নেন তানজিদ তামিম। শাহিবজাদা ফেরেন ২০ রানে। তবে এরপরই ম্যাচের মোড় ঘোরান শান্ত ও মুশফিক। দুজনের অটুট ১৩০ রানের জুটিতে সহজ জয় পায় রাজশাহী। শান্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা ইনিংস খেলেন, মুশফিক করেন ৩১ বলে ৫১।

এর আগে ২৫ হাজার বেলুন উড়িয়ে ও ডে-লাইট ফায়ার ওয়ার্কের মাধ্যমে বিপিএলের দ্বাদশ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি