৮ মে ২০২৬

রুহিয়ায় জিপিএইচ ইস্পাত  নির্মাণ শ্রমিকদের  নিয়ে আলোচনা সভা 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রুহিয়ায় জিপিএইচ ইস্পাত  নির্মাণ শ্রমিকদের  নিয়ে আলোচনা সভা 
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় জিপিএইচ ইস্পাত  নির্মাণ শ্রমিকদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের নির্মাণ শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে  এক সেমিনার আয়োজন করেছে জিপিএইচ ইস্পাত। সেমিনারে নিরাপদে বাড়ি নির্মাণে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।
৮মে বুধবার রাতে রুহিয়া কর্ণফুলী বাজারে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে জিপিএইচ ইস্পাত কম্পানির আয়োজিত এ সেমিনার নির্মাণ শ্রমিক, ডিলার, রিটেইলারসহ প্রায়  অর্ধ শতাধিক মানুষ অংশ নেন।
সেমিনারে স্থাপনা নির্মাণ কৌশল ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন রংপুর বিভাগের রিজিওনাল ম্যানেজার মোঃ মশিউর রহমান,প্রেজেন্টেশন উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার মোঃ সালমান শুভ।অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন রুহিয়া এলাকার অন্যতম ব্যবসায়ী মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ এর কর্ণধার হায়দার আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন,এরিয়া ম্যানেজার দিনাজপুর টেরিটরি মোঃ তারিক খান,সিনিয়র অফিসার ঠাকুরগাঁও দিপু রাম রায়।
 রড বাঁধা, বালু, খোয়া, সিমেন্ট, হেলমেট, হ্যান্ডগ্লাভস, গামবুটের ব্যবহার বিধি বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। একই সঙ্গে মানসম্মত রড চেনার উপায়ও দেখানো হয় প্রেজেন্টেশনে।
সেমিনারে দীর্ঘস্থায়ী ও উচ্চতর স্তাপনার জন্য ভাল মানের রডের গুরুত্ব তুলে ধরা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি