রিয়াল মাদ্রিদের নতুন ‘নম্বর ৯’ ব্রাজিলিয়ান এনদ্রিক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী ‘নম্বর ৯’ জার্সির ভবিষ্যত চূড়ান্ত হলো। ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এনদ্রিক এবার এই আইকনিক নম্বর পরবেন।
শুক্রবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এনদ্রিকের নামের পাশে নতুন নম্বরটি যুক্ত করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের ‘নম্বর ১০’ জার্সি বেছে নেওয়ার পর ‘নম্বর ৯’ শূন্য ছিল।এ জন্য দুই তরুণ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ১৭ বছর বয়সী এন্ড্রিক ২০২২ সালের শেষের দিকে পালমেইরাস থেকে মাদ্রিদে যোগ দেন এবং গত মৌসুমে দলে ৩৭ ম্যাচে সাত গোল করেন। অন্যদিকে, গঞ্জালো গার্সিয়া পরবেন ‘১৬’ নম্বর। যা গত মৌসুমে এনদ্রিকের ছিল।‘নম্বর ৯’ রিয়াল মাদ্রিদের ইতিহাসে কিংবদন্তি সংখ্যা। আলফ্রেডো দি স্টেফানো, ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেঞ্জেমা, এমবাপ্পেসহ অনেক মহারথী এই নম্বর গায়ে ধারণ করেছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি