রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ক্রিকেট দলীয় খেলা হলেও কখনো কখনো একজনই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে যথেষ্ট। আজ হারারেতে তেমনি রুদ্রমূর্তি দেখালেন রিজান হোসেন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশকে ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন অনূর্ধ্ব-১৯ দলের এই অলরাউন্ডার।
রিজানের দুর্দান্ত নৈপুণ্যে টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ।তাতে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় পেয়েছে যুবারা। হারারেতে আজ যখনই বিপদে পড়েছে বাংলাদেশ তখনই ত্রাণকর্তা হয়ে হাজির হয়েছেন রিজান।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি