৫ মে ২০২৬

রাত পোহালেই বিসিবির বোর্ড সভা, আলোচনা হবে যেসব ইস্যুতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাত পোহালেই বিসিবির বোর্ড সভা, আলোচনা হবে যেসব ইস্যুতে
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই জানা গিয়েছিলো বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২ জুলাই) মিরপুরে বিকেল ৩টায় শুরু হবে এই সভা। এবারের বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা হতে পারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যত নিয়েও। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। এছাড়া শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফর্মম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে।’ জানা গেছে, মঙ্গলবারের বোর্ড সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা হবে। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও, বোর্ডের একাংশ তাকে বরখাস্ত করার পক্ষে। তবে অধিনায়ক হিসেবে নাজমুল শান্ত টিকে যেতে পারেন। এছাড়া আর্থিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে সভায়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি