৫ মে ২০২৬

প্রাথমিক নিয়োগের ফল প্রকাশ: অপেক্ষার অবসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম
প্রাথমিক নিয়োগের ফল প্রকাশ: অপেক্ষার অবসান

বাংলাপ্রেস ডেস্ক:  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল নিয়ে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ।

সব ঠিক থাকলে রোববার অথবা আগামীকাল সোমবারের মধ্যে যেকোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে।

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ফল প্রকাশের বিষয়টি এখনো কনফার্ম হয়নি। তবে এ বিষয়ে আমাদের একটি সভা আছে সেটি হলে চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে।

হয়তো কাল না হলেও পরশু ফল প্রকাশ করা হতে পারে। এটা কনফার্ম না এখনো। কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে। কাজ শেষ না করতে পারলে তো আর হবে না। সে ক্ষেত্রে আমরা বলতে পারি কাল পরশুর মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি