পিএসজির মুখোমুখি হওয়ার আগে রিয়াল তারকাদের বিপজ্জনক উড়োজাহাজভ্রমণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলা প্রেস ডেস্ক ঃবিশ্বকাপের সেমিফাইনালের আগে বিপজ্জনক এক উড়োজাহাজভ্রমণ শেষ করেছে রিয়াল মাদ্রিদ। প্রথমে ঝড়ের কারণে উড়ো জাহাজ ছাড়তে দেরি হয় এবং পরে আকাশেও নানা বিপর্যয়ে পড়ে তারা।
ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালের আগে বিপজ্জনক এক উড়োজাহাজভ্রমণ করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে উড়োজাহাজে ওঠার পর থেকেই মাদ্রিদের দলটি একের পর এক বিপত্তির সম্মুখীন হয়। যে কারণে তাদের সময়সূচিও পরিবর্তন করতে হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রিয়ালের সবচেয়ে অস্বস্তিকর ভ্রমণগুলোর একটি।
মার্কা জানায়, রিয়ালের খেলোয়াড়েরা পিএসজির বিপক্ষে ম্যাচ সামনে রেখে মায়ামিতে শেষ অনুশীলন সেশন সম্পন্ন করে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে নিউয়ার্কের উদ্দেশে রওনা দেয়। শুরুতে সবকিছু পরিকল্পনামতো চললেও পরে তেমনটা হয়নি। খুব দ্রুতই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। প্রথমে ঝড়ের কারণে ফ্লাইট বিলম্বিত হয়। যে কারণে তাদের প্রায় দেড় ঘণ্টা উড়োজাহাজ ছাড়ার জন্য অপেক্ষা করতে হয়েছে
।শুরুতে থিবো কোর্তোয়া, ফেদে ভালভের্দে ও জাকোবো র্যামনের জন্য মিক্সড জোন নির্ধারিত ছিল বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। আর জাবি আলোনসোর সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩০ মিনিটে। ফ্লাইট পিছিয়ে গেলেও সূচি তখনো বহাল ছিল।
এরপর বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫ মিনিটে রিয়াল নিজেদের পরিস্থিতি জানায়, ‘আমরা এখনো উড়োজাহাজের ভেতরেই আছি।’
উড়োজাহাজটি তখন আকাশেই ছিল, কারণ নিউয়ার্ক বিমানবন্দরে অবতরণের জন্য কোনো রানওয়ে খালি পাওয়া যাচ্ছিল না। এ সময় রিয়ালের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজটি রুট অনুযায়ী বিভিন্ন স্থানে চক্কর দিতে থাকে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি> এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি