পার্বতীপুরে টিকিট কেটেও ট্রেনে উঠতে পারছে না যাত্রীরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তৌফিক ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: ছুটি শেষ সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। ফলে কর্মস্থলে যোগ দিতে উত্তরের জেলাগুলো থেকে ঢাকায় ছুটে যাচ্ছেন কর্মমুখী মানুষ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী । নিরাপদ যাতায়াতের মাধ্যম হওয়ায় রেলপথে উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
পার্বতীপুরে রেলওয়ে স্টেশন দিয়ে বিভিন্ন ট্রেন যাওয়া আসা করছে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন গুলোর মধ্যে ভিড় কম । কিন্তু পার্বতীপুর থেকে ছেড়ে যা্ওয়ার ট্রেন গুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। যাত্রীরা টিকিট কেটে ট্রেনে উঠতে পারছে না। ট্রেনের গেট গুলোতে অতিরিক্ত ভিড় হওয়ায় যাত্রীরা ট্রেনে উঠতে পারছেন না। এতে সমস্যায় পড়েছেন নারী যাত্রীরা তারা ট্রেনে উঠতে পারছেন না। ট্রেনের ভিতর অতিরিক্ত ভিড় হওয়ায় ,অতিরিক্ত যাত্রীরা ট্রেনের ছাদে উঠে পড়ছেন এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি তাই পুলিশ ও আর এম বি তাদেরকে নামিয়ে নিচ্ছে কিন্তু তারা বারবার ট্রেনে ছাদে উঠে পড়ছেন।নীল সাগরএক্সপ্রেস ট্রেনের যাত্রী শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন খুশি বলেন, ‘রবিবার থেকে আমাদের ক্যাম্পাস খোলা। কয়েকদিন পরেই পরীক্ষা শুরু হবে। তাই দ্রুত ঢাকা যাওয়া ।’আরেক যাত্রী বলেন, ‘তুলনামূলকভাবে ট্রেনে অনেক ভিড় হয়েছে। ট্রেনের ভিতরে থাকা যাচ্ছে না প্রচন্ড গরম। এখানে বেশিরভাগ যাত্রী বিনা টিকিটে যাতায়াত করছেন কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৯ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৭ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি