অভিষেক ও গিলের বিধ্বংসী জুটিতে বড় হার পাকিস্তানের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। পাকিস্তানের ১৭২ রানের জবাবে ভারত ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। নখদন্তহীন বোলিংয়ে কোনো লড়াই জমাতে পারেনি সালমান আলি আগার শিষ্যরা।
পাকিস্তানি বোলারদের মধ্যে হারিস রউফ সর্বোচ্চ ২ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।
এর আগে টস হেরে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। ওপেনার সাহিবজাদা ফারহান ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ বল থেকে সর্বোচ্চ ৫৮ রান করেন। ফখর জামান ১৫, সাইম আয়ুব ২১, হুসেইন তালাত ১০ এবং মোহাম্মদ নওয়াজ ২১ রান। পাকিস্তানের একমাত্র আশা ছিল ফারহান, কিন্তু তার আউটে দ্রুত ম্যাচের মোড় ঘুরে যায়।
ভারতের হয়ে শিবম দুবে ২ উইকেট নেন, কুলদীপ যাদব ১টি উইকেট নেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি