ওকলাহোমার সিনেটর রেজিনাকে কেন আটক করা হয়েছিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: থামুন বা স্টপ লেখা স্থানে গাড়ি না থামানোর অপরাধে ওকলাহোমা রাজ্য সিনেটর রেজিনা গুডউইনকে আটক করেছে টুলসা কাউন্টির একজন ডেপুটি ট্রাফিক পুলিশ।
বডি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, টুলসা কাউন্টির ডেপুটি সিনেটর গুডউইনকে জানান, যে তিনি ইস্ট আর্চার স্ট্রিটের ২০০ ব্লকের কাছাকাছি দুটি স্টপ সাইন অমান্য করেছেন।
ভিডিওতে দেখা যায়, ডেপুটি তাকে বেশ কয়েকবার তার ড্রাইভারের লাইসেন্স চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপর ডেপুটি তাকে হাতকড়া পরিয়ে নিজের গাড়িতে নিয়ে যান।
ভিডিওতে দেখা যায় গুডউইনকে হেফাজতে নেওয়ার পরে ঘটনাস্থলে উপস্থিত হন তার অ্যাটর্নি মাইক ম্যানিং
ম্যানিং বলেন, আমি বুঝি যে সিনেটর গুডউইন কখনো কখনো জেদি হতে পারেন, কিন্তু আপনি তাকে একটি টিকিট দিতে পারতেন?
টুলসা সিটি কাউন্সিলর লরা বেলিসকেও বডি ক্যামেরার ভিডিওতে ঘটনাস্থলে দেখা যায়। তিনি নিউজ অন ৬-বলেন তিনি নিজের একটি কাজ করতে যাচ্ছিলেন। দেখেন সিনেটর গুডউইনকে আটকানো হয়েছে। তাই তিনি থেমে নিশ্চিত হন যে তিনি নিরাপদ আছেন। তিনি বলেন, এটি তিনি যেকোনো পরিচিত ব্যক্তির জন্য করতেন।
টুলসার মেয়র মনরো নিকোলস জানান যে তিনি সিটি হলে ছিলেন যখন এক সাধারণ বন্ধু তাকে জানান যে গুডউইন কাছের একটি রাস্তায় আটক হয়েছেন। এরপর তিনি তার বন্ধুকে দেখতে ঘটনাস্থলে যান। তখনই গুডউইনকে মুক্তি দেওয়া হয়।
নিকোলস বলেন, 'এটি এমন একজন ব্যক্তি যাকে আটকানো হয়েছে। তিনি একজন স্টেট সিনেটর। তিনি এক সাধারণ বন্ধুর কল পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে শেরিফের ডেপুটিদের সঙ্গে খুব শান্ত ও স্বাভাবিক আলোচনা হয়েছে।
বডি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, গুডউইনকে টিকিট দেওয়ার পর নিকোলস ডেপুটিকে জিজ্ঞাসা করেন কী ঘটেছে, কিন্তু তিনি কখনও উল্লেখ করেননি যে তিনি টুলসার মেয়র।
মেয়র নিকোলস বলেন, আমার কাছে এটি এমন ছিল যে, একজন বন্ধুর সঙ্গে কোনো পরিস্থিতিতে সহায়ক হওয়া প্রয়োজন হতে পারে।
পরে ডেপুটি গুডউইনকে গাড়ি থেকে বের করে দেন এবং তার হাতকড়া খুলে দেন। গুডউইনকে স্টপ সাইন অমান্যের জন্য একটি টিকিট দেওয়া হয়।
ডেপুটি গুডউইনের অ্যাটর্নিকে বলেন যে তিনি প্রথমে তাকে শুধু একটি মৌখিক সতর্কতা দিতে চেয়েছিলেন।
ডেপুটি বলেন, আমি কেবল তাকে মৌখিকভাবে সতর্ক করতে চেয়েছিলাম এবং বলতাম এটি করবেন না। কিন্তু তার আচরণ এমন ছিল যে, আমি এটি সহ্য করতে পারি না। আমি ট্রাফিক স্টপে নিয়ন্ত্রণে থাকি, তিনি না। অন্য কাউকে যদি এমন আচরণ করতে না দেই, তবে তাকেও তা করতে দেব না।
সিনেটর গুডউইন এ ব্যাপারে বলেন,এটা আদালত দেখবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি