৮ মে ২০২৬

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে বিটিআরসিকে অনুরোধ জানানো হবে: তথ্য প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে বিটিআরসিকে অনুরোধ জানানো হবে: তথ্য প্রতিমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনকে (বিটিআরসিকে) অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সাতক্ষীরা-১ আসনের এমপি ফিরোজ আহমেদ স্বপনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্য স্বপন তার সম্পূরক প্রশ্নে বলেন, সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতায় বাংলাদেশ ভরে গেছে। আমাদের অনলাইন পত্রিকার নিয়মকানুন কী আমরা জানি না। অনিবন্ধিত অনলাইন পত্রিকার জ্বালাতনে আমরা অস্থির। এটা নিয়ন্ত্রণের কোনও পদক্ষেপ আছে কি না? জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেন, এ বিষয়গুলো আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। উনি যথার্থই বলেছেন, বেশ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। প্রতিমন্ত্রী বলেন, মজার বিষয় হলো যারা পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করেন তারা এ ধরনের পোর্টাল ও অনলাইনভিত্তিক পত্রিকাগুলো বন্ধের দাবি করেছেন। সাংবাদিক বন্ধুরাই বলছেন, এ ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ দাবিটি শুধু সংসদ সদস্যদ, রাজনীতিবিদ বা সমাজের অন্যান্য স্তরের জনগণের নয়, খোদ সাংবাদিক সমাজ থেকেই এসেছে। তিনি আরও জানান, আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি। একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টাল এবং এছাড়া যতগুলো পোর্টাল যেগুলো আবেদন করছে ও প্রক্রিয়াধীন আছে- তার পুরো লিস্ট বিটিআরসিকে পাঠাবো। এর বাইরে যতগুলো অনলাইন পোর্টাল আছে। এমনকি একটা আবেদনও করেনি যারা, তার সবগুলো বন্ধ করে দেয়ার জন্য (বিটিআরসিকে) অনুরোধ জানাব।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি