অবৈধ অভিবাসীদের বহিস্কার নিয়ে শিকাগোতে শীর্ষ কর্মকর্তাদের জরুরি বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আবু সাবেত: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান এবং ভারপ্রাপ্ত উপ অ্যাটর্নি জেনারেল এমিল বোভসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে ইমিগ্রেশন কর্মকান্ড পরিদর্শনে গিয়ে এ বৈঠক করেন। শিকাগো শহরে দ্রুততর অবৈধ অভিবাসীদের বহিস্কার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন ।
রবিবার এনবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হোম্যান বলেছেন এটি সেই বিষয় যা প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন।আমরা প্রথমে জননিরাপত্তার হুমকির দিকে মনোযোগ দেব এবং আজ শিকাগোতে তাই করছি।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের সংখ্যা কিংবা অভিযানের বিষয়ে খুব বেশি ব্যাখা দেননি তিনি। তবে এতে যুক্ত ফেডারেল সংস্থাগুলোর সংখ্যার কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প্রে দীর্ঘ প্রতিশ্রুত গণ-নির্বাসনের অংশ হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বাইরেও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবহার করতে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন।
হোম্যান বলেন, অনেক লক্ষ্য রয়েছে। অনেক দল কাজ করছে। আমি বলতে পারি, শেষবার যখন আমি বোর্ড দেখেছিলাম, আমরা অন্তত ছয়জন গুরুতর যৌন অপরাধী, দুই থেকে তিনজন টিডিএ গ্যাং সদস্য এবং দুইজন খুন, হত্যা বা যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত অপরাধীকে আটক করেছি।।
হোম্যান শিকাগো এবং ইলিনয়ের কর্মকর্তাদের প্রায়ই সমালোচনা করেছেন। ট্রাম্প প্রশাসনের প্রথম দিকে শিকাগো সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
হোম্যান বলেন শিকাগোর 'সাংকেতিক' শহরের নীতির কারণে সেখানে সম্ভবত কোল্যাটারাল বা জামান গ্রেপ্তার ঘটবে। একটি সাংকেতিক শহরে যদি আমরা কারাগারে অপরাধীকে না পাই তাহলে আমরা কমিউনিটিতে তাদের খুঁজতে যাব। যখন আমরা তাদের খুঁজে পাব, যদি তারা অন্যদের সঙ্গে থাকে যারা অবৈধভাবে সেখানে আছে। তারাও গ্রপ্তার হবে।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার সিএনএনের 'স্টেট অফ দ্য ইউনিয়ন' প্রোগ্রামে বলেন, আমরা যখন সহিংস অপরাধীদের বিষয়ে কথা বলি যারা অপরাধে দোষী সাব্যস্ত এবং অবৈধ। আমরা তাদের আমাদের রাজ্যে চাই না। আমরা চাই তারা দেশ থেকে বেরিয়ে যাক। যদি তাদেরই আটক করা হয়, আমরা পুরোপুরি সমর্থন করি।
তবে তিনি আরও বলেন, ইলিনয়ের একটি আইন রয়েছে। যা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা আইনের প্রতি বাধ্যতামূলক এবং সঠিক পথে থাকা অবৈধ অভিবাসীদের সমর্থন করবে। ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ), এফবিআই এবং ইউএস মার্শালসহ বিভিন্ন সংস্থা উক্ত বৈঠক ও অভিযানে অংশ নিয়েছেন।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) তথ্য অনুযায়ী, সংস্থা শনিবার সারা দেশে ২৮৬টি গ্রেপ্তার করেছে এবং এর আগের দিন প্রায় ৬০০টি গ্রেপ্তার হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি