৮ মে ২০২৬

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো, মো.হামদান (৭) ও তার ছোট ভাই মো.হাসান (৫)। তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ( মেম্বার) ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই ভাই দুপুর ১২টার দিকে তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন মসজিদের হুজুর মসজিদ পরিস্কারের কাজে ব্যক্ত ছিল। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে গেলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোজখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। হাসান স্থানীয় একটি নূরানী মাদরাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়ত। সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি