৮ মে ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্জ্বল চন্দ্র শীলের ওপর চর জুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চরজব্বর থানার মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় গতকাল মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরের দিকে চর জুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু নেতৃত্বে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্জ্বল চন্দ্র শীলের ওপর হামলা চালানো হয়।  এ সময় বক্তরা অবিলম্বে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বলের ওপর হামলাকারী ইউপি চেয়ারম্যান খসরুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এতে বক্তব্য রাখেন, সুবর্ণচর হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মোহন মজুমদার, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য ডা.উৎপল চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কাঞ্চন মজুমদার।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।  তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি