৭ মে ২০২৬

নিউ ইয়র্কের পাতাল ট্রেন স্টেশন পাহারা দেবে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কের পাতাল ট্রেন স্টেশন পাহারা দেবে পুলিশ
  নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাতাল ট্রেনে অব্যাহত সহিংসতা মোকাবেলায় আগামী ছয় মাসের জন্য শহরের প্রতি রাতে পাতাল ট্রেন স্টেশনে একজন পুলিশ কর্মকর্তা নিয়োগ করবে সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এ ঘোষণা দিয়েছেন। এটি রাজ্যের ট্রানজিট সহিংসতা মোকাবিলার পরিকল্পনার একটি অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। হোকুলের এই প্রস্তাব আসে প্রায় এক মাস পরে। যখন গুয়াতেমালার একজন অবৈধ অভিবাসী ব্রুকলিনের একটি ট্রেনে ঘুমন্ত এক মহিলাকে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগ ওঠে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ঘটনা প্রধান শিরোনাম দখল করে এবং শহরের সাবওয়ে ব্যবস্থার নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করে। মঙ্গলবার দুপুরে ডেমোক্র্যাট গভর্নর তার স্টেট অফ দ্য স্টেট ভাষণে বলেন, আমি প্ল্যাটফর্মে ইউনিফর্মধারী পুলিশ দেখতে চাই, তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী ছয় মাস ধরে প্রতি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রতিটি ট্রেনে একজন পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবে। রাজ্য আর্থিকভাবে এই প্রচেষ্টাকে সমর্থন করবে। গত ২২ ডিসেম্বর গভর্নর হোকুল সাবওয়ের নিরাপত্তা উন্নয়নের বিষয়ে মন্তব্য করেন, যা ওই দিন সকালে এক মহিলাকে পুড়িয়ে হত্যার ঘটনার কয়েক ঘণ্টা পর আসে। তার এই মন্তব্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের পক্ষ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে। ৩৩ বছর বয়সী অবৈধ অভিবাসী সেবাস্টিয়ান জাপেটা-ক্যালিল, যিনি ওই মহিলাকে হত্যার অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যা, দ্বিতীয় ডিগ্রি হত্যা এবং প্রথম ডিগ্রি অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী ৫৭ বছর বয়সী ডেব্রিনা কাওয়াম নিউ জার্সির বাসিন্দা। কংগ্রেসম্যান রিচি টোরেস (ডি-এনওয়াই) যিনি ২০২৬ সালে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন। গভর্নর হোকুলের শুধুমাত্র রাতের সাবওয়ে ট্রেনগুলিতে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। টোরেস 'এক্স-এ পোস্টে মন্তব্য করে,গভর্নর ক্যাথি হোকুল কেবলমাত্র রাতের জন্য সাবওয়ে ট্রেনগুলিতে পুলিশের উপস্থিতি অর্থায়ন করবেন। দিনের বেলায় কী হবে? ডেব্রিনা কাওয়াম সকালে নির্মমভাবে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন রাত নয়। গভর্নর হোকুল হয়তো সাবওয়ে সেলফি তোলায় খুব ব্যস্ত ছিলেন। এনওয়াইপিডি অনুযায়ী, গত বছর সাবওয়েতে বড় ধরনের অপরাধ প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে ২০২৩ সালের তুলনায়। পুরো শহরের অপরাধও ৩ শতাংশ কমেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া উচ্চ-প্রোফাইল সহিংসতার ঘটনা সাধারণ মানুষের মধ্যে সাবওয়ে ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ গত সপ্তাহে বার্ষিক অপরাধ প্রেস কনফারেন্সে বলেন, নিউ ইয়র্ক সিটির জননিরাপত্তার ধারণার ক্ষেত্রে সাবওয়ে সবসময়ই একটি মাপকাঠি হিসেবে কাজ করবে। অপরাধ হ্রাসের সংখ্যা গুরুত্বপূর্ণ, তবে আমাদের আরও কিছু করা প্রয়োজন কারণ মানুষ এখনো আমাদের সাবওয়েতে নিরাপদ বোধ করছে না। মঙ্গলবারের এই পদক্ষেপ নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ট্রেনে পুলিশ অফিসারদের মোতায়েনের প্রায় এক সপ্তাহ পর আসে, যখন মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছিলেন যে এনওয়াইপিডি ট্রেন এবং প্ল্যাটফর্মে আরও ২০০ পুলিশ সদস্য নিযুক্ত করবে। এছাড়াও, রাজ্য সাবওয়ে ব্যবস্থায় ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে তারা র্যান্ডম ব্যাগ পরীক্ষা এবং স্টেশন টহল দিচ্ছে। গত মার্চে নিউ ইয়র্ক প্রথমে ৭৫০ জন ন্যাশনাল গার্ডস এবং ২৫০ জন রাজ্য পুলিশ অফিসার মোতায়েন করেছিল। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি