৫ মে ২০২৬

নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে: ইইউ পর্যবেক্ষণ প্রধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ এএম
নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে: ইইউ পর্যবেক্ষণ প্রধান

 


বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণ‌যোগ‌্যতার স‌ঙ্গে প‌রিচালনা করা সম্ভব হ‌য়ে‌ছে। একইস‌ঙ্গে নির্বাচন প্রতি‌যোগিতামূলক ও আন্তর্জা‌তিক মা‌নের হ‌য়ে‌ছে। ত‌বে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয় ব‌লে হতাশা ব‌্যক্ত ক‌রে‌ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) রাজধানীর এক‌টি হো‌টে‌লে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল‌্যায়ন‌ নি‌য়ে এ‌ক সংবাদ স‌ম্মেল‌নে এসব কথা ব‌লেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস।


তিনি ব‌লেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাস‌যোগ‌্যতার স‌ঙ্গে প‌রিচালনা করা সম্ভব হ‌য়ে‌ছে। নির্বাচন প্রতি‌যোগিতামূলক হ‌য়ে‌ছে, আন্তর্জাতিক মা‌নের হ‌য়ে‌ছে। নির্বাচন ক‌মিশন স্বাধীন ও বিশ্বাসযোগ‌্যতার স‌ঙ্গে কাজ কর‌তে পে‌রে‌ছে।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব আরও কমল

ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনি পর্যবেক্ষক পাঠিয়েছে, এর মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এটাই ২০০৮ সালের পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি