৫ মে ২০২৬

নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে: সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে: সিইসি

বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে। নির্বাচন কমিশন কারও পক্ষে নয় এবং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনারাই বলবেন নির্বাচন কেমন হচ্ছে। আমরা কারও পক্ষে নাই। আমরা নিরপেক্ষ। সিইসি আরও দৃঢ়ভাবে বলেন, দেশে আর কোনও পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল কিংবা ভোটের বাক্স দখলের মতো বিষয় এ দেশে আর হবে না। এটা অতীতের অংশ আমাদের এসব ভুলে যেতে হবে।
এএমএম নাসির উদ্দিন বলেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন।
নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, আমি সবাইকে বলে দিয়েছি, আপনারা কারও পক্ষে নিতে পারবেন না। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছেন বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি