৪ মে ২০২৬

নিজে ব্যর্থ হয়েছিলেন, মেয়েদের সাফল্য দেখে এবার কান্নায় ভাসলেন রোহিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
নিজে ব্যর্থ হয়েছিলেন, মেয়েদের সাফল্য দেখে এবার কান্নায় ভাসলেন রোহিত

বাংলাপ্রেস ডেস্ক:  মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তারা জিতেছে নিজেদের প্রথম আইসিসি নারী বিশ্বকাপ। ঠিক দুই বছর আগে এই ভারতের মাটিতেই এক স্বপ্নভঙ্গের শিকার হয়েছিল ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সেদিন।

 

সেদিন ব্যর্থ হয়ে রোহিত শর্মাকে বিজিতের দলে দাঁড়াতে হয়েছিল, দেখতে হয়েছিল প্রতিপক্ষের উৎসব। তবে সেই রোহিত এবার দলের সাফল্যের সাক্ষী হলেন। গ্যালারিতে বসে যখন দেখলেন হারমানপ্রীত কর ও তার দল শিরোপার উল্লাসে মেতেছেন, তখন তার চোখ ভিজে গেল। 

সেই দৃশ্য পাপারাজ্জিদের চোখও এড়ায়নি। পুরো ম্যাচ জুড়েই টিভি ক্যামেরা বারবার ঘুরে গিয়েছে রোহিতের দিকে। যখন শেফালি ভার্মা চার-ছক্কা মারছিলেন, তিনি হাসছিলেন। স্মৃতি মান্ধানার দারুণ শটে মাথা নেড়ে প্রশংসা করছিলেন। ম্যাচের টানটান মুহূর্তে তিনি ছিলেন পুরো মনোযোগী। কিন্তু যখন দীপ্তি শর্মা শেষ দক্ষিণ আফ্রিকান উইকেটটি তুলে নিলেন, তখন রোহিতের প্রতিক্রিয়া যেন পুরো ভারতের আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে করতালি দিতে থাকলেন, চোখে জল চিকচিক করছিল।

মাঠে খেলোয়াড়রা যখন একে অপরকে জড়িয়ে ধরছিলেন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে থাকা রোহিতের সেই দৃশ্য যেন কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রোহিত জানেন এই জয়ের মানে কী’, আবার কেউ লিখেছেন, ‘রাজা তার রানীদের সালাম জানালেন।’

বিপি >এস পি 

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি