৫ মে ২০২৬

নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরালেন জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরালেন জামায়াত আমির

বাংলাপ্রেস ডেস্ক:   নির্বাচনের পর নিজ হাতে ব্যানার ফেস্টুন অপসারণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এ কার্যক্রম শুরু করেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড অফিসিয়াল পেজে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ‘একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে আজ ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে সরানো হচ্ছে।’

জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) ২০২৫ সালের নতুন আচরণবিধি অনুযায়ী, নির্বাচন-পরবর্তী ও নির্বাচন-পূর্ববর্তী প্রচারসামগ্রী অপসারণের বিষয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

স্ব-উদ্যোগে প্রচারসামগ্রী অপসারণের বিষয়ে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীকে বা সংশ্লিষ্ট প্রার্থীকে নিজ দায়িত্বেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনি ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলতে হবে।

আবার স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করলে অভিযান পরিচালনা করে থাকে সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি