৪ মে ২০২৬

নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করল বিসিবি, কিনবেন কিভাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করল বিসিবি, কিনবেন কিভাবে
বাংলাপ্রেস ডেস্ক:  এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের টিকিট কিনে দর্শকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট।দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। বিসিবি জানিয়েছে, টিকিট কেনা যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ থেকে। সিরিজে শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকার টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।এরপর শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। ক্লাব হাউসে (ব্লক এ১–ই১) বসে খেলা দেখতে চাইলে দর্শকদের টিকিটপ্রতি গুনতে হবে ৫০০ টাকা করে। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার থেকে খেলা দেখতে চাইলে ২০০০ টাকা করে টিকিটের মূল্য গুনতে হবে দর্শকদের। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি