৪ মে ২০২৬

মোদির ঝলমলে ত্বকের রহস্য জানতে চাইলেন ক্রিকেটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১৪ এএম
মোদির ঝলমলে ত্বকের রহস্য জানতে চাইলেন ক্রিকেটার

বাংলাপ্রেস ডেস্ক:   আগেও দুবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। তবে শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি একবারও। তবে এবার আর স্বপ্নভঙ্গ হয়নি ভারতীয় মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল ভারত।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেজসহ অনেকে তার সঙ্গে কথা বলেন।

আলোচনার সময় হারলিন দেওল প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, স্যার, আপনার ত্বক সব সময় ঝলমল করে। আপনার স্কিনকেয়ার রুটিন কী? আমাকে বলবেন? 

হঠাৎ করে যে হারলিন এমন একটি প্রশ্ন করবেন, তা ভাবতে পারেননি কেউ। খানিকটা অবাক হন সকলে। তার পরে হাসেনও। প্রধানমন্ত্রীও হয়তো এমন প্রশ্নের জন্য তৈরি ছিলেন না। প্রধানমন্ত্রী হেসে উত্তর দেন, আমি কখনো এতটা ভেবে দেখিনি।

অলরাউন্ডার স্নেহ রানা যোগ করেন, এটি দেশের মানুষের ভালোবাসা যা আপনাকে গ্লো করতে সাহায্য করে।

এরপর মোদি বলেন, অবশ্যই, এটি একটি বিশাল শক্তির উৎস। আমি অনেক বছর সরকারে কাজ করেছি। আশীর্বাদগুলো শেষ পর্যন্ত প্রভাব ফেলে।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি