৪ মে ২০২৬

মনজুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
মনজুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

 

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় দলের পেসার জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মনজুরুল ইসলাম মনজুর বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন প্রস্তাব দেওয়া থেকে শুরু করে মাঠে হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার মতো আচরণ করেছেন মনজুর।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগগুলো তুলে ধরেন। সাক্ষাৎকারের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

জাহানারার ভাষায়, ‘একদিন উনি (মনজুরুল ইসলাম) আমার কাঁধে হাত রেখে বললেন—‘তোর পিরিয়ডের কতদিন চলতেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতাম, তখন উনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’

নারী দলের এই ক্রিকেটার দাবি করেন, তিনি একাধিকবার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তার অভিযোগ, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের নারী উইংয়ের হেড নাদেল স্যারকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক থাকলেও পরে আবার আগের মতোই চলতো।’

বিসিবির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এখন আর বোর্ডের কাছে বিচার চান না বলে জানান জাহানারা। তার ভাষায়, ‘এখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।’

উল্লেখ্য ২০২০ সালের অক্টোবরে মনজুরুল ইসলাম মনজুকে বাংলাদেশ নারী দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি