মহামারিতে ৫২ লাখ ৭০ হাজার ছাড়াল মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫২ লাখ ৭০ হাজার ৫৪৩ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ২০০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১২০ জনে দাঁড়িয়েছে।
মহামারি এ ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাজ্যে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৯৯২ জন এবং মারা গেছেন ৫৪ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৬০৫ জন মারা গেছেন।
রাশিয়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৬০২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ১ হাজার ৬১৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮১ হাজার ২৭৮ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ১৫৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ৮৫৬ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৮ হাজার ৭৬৩ জন মারা গেছেন।
জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৮৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৬১ লাখ ৭৯ হাজার ৮৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩ হাজার ৬০৪ জন মারা গেছেন।
আর ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ২৫২ জন এবং মারা গেছেন ২৯ জন। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ২৭৮ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৮৪৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৬৭৪ জনের।
প্রতিবেশী দেশ ভারত এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৩২৬ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৭৬ জন, তুরস্কে ১৮৫ জন, পোল্যান্ডে ৪৫ জন, ফিলিপাইনে ১৫৬ জন এবং ভিয়েতনামে ১৯৯ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২৫১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ১৫৪ জনের।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি