মেসির জোড়া অ্যাসিস্টে রোমাঞ্চকর জয় মায়ামির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: লিওনেল মেসির শেষ মুহূর্তের ম্যাজিকেই আটলাসের বিপক্ষে নাটকীয় জয় পেল ইন্টার মায়ামি। বুধবার রাতে লীগ কাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টাইন তারকার দুইটি অ্যাসিস্টে মায়ামি ২-১ ব্যবধানে হারিয়েছে মেক্সিকান ক্লাবটিকে।
দলের নতুন সাইনিং রদ্রিগো দি পল মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচেই পূর্ণ ৯০ মিনিট খেলেন। তবে আলো কেড়েছেন মেসি ও তেলাস্কো সেগোভিয়া।ম্যাচের ৯৬তম মিনিটে মার্সেলো ওয়েইগান্দকে দুর্দান্ত পাস দিয়ে জয়সূচক গোল করান মেসি। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআর চেকের পর গোলটি বৈধ ঘোষণা হয়।
ম্যাচের প্রথম গোলও আসে মেসির পা থেকে। ৫৮তম মিনিটে সার্জিও বুসকেটসের থ্রু বল পেয়ে মেসি বল বাড়িয়ে দেন টেলাস্কো সেগোভিয়াকে।
জুলাই মাসেই এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে তিনি ৮ গোল করে মেজর লিগ সকারের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি