৭ মে ২০২৬

মেক্সিকো উপসাগরের নাম হবে 'আমেরিকা উপসাগর': প্রেসিডেন্ট ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মেক্সিকো উপসাগরের নাম হবে 'আমেরিকা উপসাগর': প্রেসিডেন্ট ট্রাম্প
  আবু সাবেত: নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প গালফ অব মেক্সিকো এবং মাউন্ট ডেনালির নাম পরিবর্তন করার পরিকল্পনা করছেন। যা তার প্রথম দিনের নির্বাহী আদেশগুলোর অংশ। তার উত্তরসূরি প্রেস সেক্রেটারি সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ এই তথ্য শেয়ার করেছেন। ট্রাম্প-ভ্যান্স ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন শেয়ার করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে ট্রাম্প গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে 'গালফ অব আমেরিকা' এবং আলাস্কার সর্বোচ্চ পর্বতের নাম মাউন্ট ডেনালি থেকে পরিবর্তন করে মাউন্ট ম্যাককিনলি রাখতে চান। এই মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের বিষয়ে কথা বলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রিনল্যান্ড, পানামা খাল এবং কানাডা পর্যন্ত সম্প্রসারণের বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন,'আমরা গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখব। কী সুন্দর নাম এবং এটি যথাযথ। মেক্সিকোকে অবশ্যই আমাদের দেশে লাখ লাখ মানুষ ঢুকতে দেওয়া বন্ধ করতে হবে। আগের প্রেসিডেন্ট বারাক ওবামা আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট ম্যাককিনলি থেকে পরিবর্তন করে মাউন্ট ডেনালি রেখেছিলেন, যা স্থানীয় আদিবাসীদের ব্যবহৃত নাম। তবে ওহাইওর আইনপ্রণেতারা এটি নিয়ে বিরোধিতা করেন এবং ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামে নামটি সংরক্ষণের আহ্বান জানান। ট্রাম্প গত মাসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মাউন্ট ডেনালির নাম পরিবর্তন করবেন। ট্রাম্প ডিসেম্বরে এক অনুষ্ঠানে বলেন, 'তারা মাউন্ট ম্যাককিনলির নাম মুছে দিয়েছে, তাই না? এটাই তারা করে। তবে তিনি ছিলেন মহান একজন প্রেসিডেন্ট। অন্তত তিনি খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের প্রস্তাবে আপত্তি জানান। তিনি বলেন, এই জলসীমা গালফ অব মেক্সিকো নামেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং উত্তর আমেরিকাকে ঐতিহাসিক মানচিত্রে মেক্সিকান আমেরিকা নামে চিহ্নিত করা হয়েছে। শেইনবাম বলেন,'গালফ অব মেক্সিকো’ নামটি জাতিসংঘ এবং এর সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্বারা স্বীকৃত। তবে আমরা এটিকে ‘মেক্সিকান আমেরিকা’ বলি না কেন? এটিও বেশ সুন্দর শোনায়, তাই না?' । ট্রাম্পের এই পদক্ষেপ তার প্রশাসনের প্রথম দিনের উদ্যোগগুলোর মধ্যে একটি, যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি