মাঠে ফেরার অপেক্ষা ফুরাচ্ছে তামিমের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মাঠে ফেরার অপেক্ষা ফুরাচ্ছে তামিম ইকবালের। আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনার ফিরবেন বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।
গত মার্চে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর আর কোনো ম্যাচে দেখা যায়নি তাকে।
মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এনসিএল। তিন ভেন্যুতে হবে। রাজশাহী, সিলেটের সঙ্গে বগুড়ায় হবে। শেষ মুহূর্তে চট্টগ্রাম বাদ পড়ার কারণ হিসেবে আকরাম বলেছেন, ‘আমরা প্রথমে এম এ আজিজ স্টেডিয়ামের (জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম) কথা চিন্তা করেছিলাম। এম এ আজিজ স্টেডিয়ামে ও রকম উইকেট হয়তো পাব না।এ জন্য বাতিল করেছি।’ম্যাচ ফি বাড়ানোর কথাও জানিয়েছেন আকরাম। এবার একজন ক্রিকেটার ৪০ হাজার করে পাবেন। আগে ছিল ২৫ হাজার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি