৪ মে ২০২৬

লিটনকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়বেন কে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৫:১৬ এএম
লিটনকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়বেন কে?

বাংলাপ্রেস ডেস্ক:   এশিয়া কাপে পাওয়া চোট দীর্ঘ দিনের জন্য লিটন দাসকে ছিটকে দিয়েছিল। তবে পাঁজরে পাওয়া সে চোট কাটিয়ে লিটন আবারও ফিরছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই তিনি থাকবেন দলে।

 

তিনি এশিয়া কাপে খেলেছেন তিনে। আজও যখন খেলবেন, তখনও জায়গায় পরিবর্তন হবে না। ফলে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনদের একজনকে জায়গা করে দিতে হবে লিটনকে। কারণ ওপেনিংয়ের একটা জায়গা নিশ্চিত, সেটা সাইফ হাসানের।

এশিয়া কাপে বাংলাদেশের মিডল অর্ডার ধুঁকেছে বেশ করে। তবে এরপরও মিডল অর্ডারে তাওহীদ হৃদয় জায়গা পেতে চলেছেন আজ। আরও একটা জায়গা থাকবে নুরুল হাসান সোহানের। ফিনিশারের ভূমিকাটা থাকবে জাকের আলী অনিক আর শামীম পাটোয়ারীর ওপর। 

দুই স্পিনার ও দুই পেসার থাকতে পারেন আজকের দলে। দুই স্পিনার হচ্ছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। তাসকিন ও মোস্তাফিজ খেলবেন দুই পেসার হিসেবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি