৪ মে ২০২৬

লালবাগ কেল্লায় হলো বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:২০ এএম
লালবাগ কেল্লায় হলো বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাপ্রেস ডেস্ক:   আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো সিরিজের ট্রফি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ।

 

ঐতিহাসিক লালবাগ কেল্লার সামনে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে দুই অধিনায়ক হাতে তুলে নিলেন ট্রফি। সিরিজ শুরুর আগেই দুজনের মধ্যে দেখা গেল বন্ধুত্বপূর্ণ পরিবেশ। মনে হচ্ছিল, মিরাজ যেন হোপকে ঘুরিয়ে কেল্লার ইতিহাস দেখাচ্ছেন। এখন ট্রফিটা দুজনেরই, তবে সিরিজ শেষে সেটা কার হাতে উঠবে, সেটিই এখন দেখার বিষয়।

এদিকে আলোকচিত্রীদের ডাকে হাসিমুখে পোজ দেন মিরাজ ও হোপ। সংবাদমাধ্যমের ক্যামেরার ঝলকে জমে ওঠে লালবাগ কেল্লা প্রাঙ্গণ। 

এত আয়োজন যে সিরিজকে ঘিরে, সে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল শনিবার। বাংলাদেশ সময় ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ। তিন ম্যাচের এই সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি