৭ মে ২০২৬

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৫ হাজার ছাড়িয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৫ হাজার ছাড়িয়েছে
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৫০৩ জন। শনিবার (১ জানুয়ারি) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কোভিডে আক্রান্তের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, আর এ রোগে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায়। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৯২৭ জনে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৬১৫। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৭১৩ জন। একই দিন রাশিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৩৮ জন। এই দুই দেশ ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ২০০, মৃত্যু ১৮৯), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৮৪৬, মৃত্যু ২০৩), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ২৪৩, মৃত্যু ১৫৫), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ৪৭ হাজার ৬৬৩, মৃত্যু ২৩), তুরস্ক (নতুন আক্রান্ত ৪০ হাজার ৭৮৬, মৃত্যু ১৬৩), গ্রিস (নতুন আক্রান্ত ৪০ হাজার ৫৬০, মৃত্যু ৮২) ও জার্মানি (নতুন আক্রান্ত ৩৩ হাজার ৪৬৬, মৃত্যু ২৪৪)। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি