৭ মে ২০২৬

করোনা সংক্রমণ : বিশ্বে একদিনে শনাক্ত ও মৃত্যু কমেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনা সংক্রমণ : বিশ্বে একদিনে শনাক্ত ও মৃত্যু কমেছে
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ১৮৪ জন। এর আগে গতকাল রোববার (১৬ জানুয়ারি) ৫ হাজার ৬০৫ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ২৩ লাখ ৫৩ হাজার ৪১১ জন। সোমবার (১৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৫৭ হাজার ৫৮৭ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৯৭৩ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। রাশিয়ায় মৃত্যু ৬৮৬ জন, আক্রান্ত ২৯ হাজার ২৩০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৭০ হাজার ৯২৪ জন, মৃত্যু ৮৮ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৪৯ হাজার ৫১২ জন এবং মৃত্যু ২৪৮ জন। ফ্রান্সে আক্রান্ত ২ লাখ ৭৮ হাজার ১২৯ জন এবং মৃত্যু ৯৮ জন। কলম্বিয়ায় আক্রান্ত ৩২ হাজার ৩১৭ জন এবং মৃত্যু ১৩৬ জন। জার্মানিতে আক্রান্ত ৪৫ হাজার ২৮৭ জন এবং মৃত্যু ২৬ জন। ইউক্রেনে আক্রান্ত ৬ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু ৮৮ জন। ব্রাজিলে মৃত্যু ৯২ জন এবং আক্রান্ত ৩১ হাজার ২২৯ জন। এছাড়া তুরস্কে ১৩৬ জন, পোল্যান্ডে ৩৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৬ জন, ফিলিপাইনে ৫০ জন, কানাডায় ৬৭ জন, মেক্সিকোতে ২২৭ জন এবং ভিয়েতনামে ১২৯ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি