৪ মে ২০২৬

কোহলি-রোহিতকে বিসিসিআইয়ের কঠোর নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:১৩ এএম
কোহলি-রোহিতকে বিসিসিআইয়ের কঠোর নির্দেশনা

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট জানিয়ে দিয়েছে—যদি বিরাট কোহলি ও রোহিত শর্মা জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান, তবে তাদের ঘরোয়া ক্রিকেটে ফিরতেই হবে। দুজনই ইতোমধ্যে আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেটে এখনো ভারতের হয়ে খেলার সুযোগ রয়েছে তাদের সামনে।

 

ঘরোয়া মৌসুমে তাদের প্রথম সম্ভাব্য ম্যাচ হতে পারে ২৪ ডিসেম্বরের বিজয় হাজারে ট্রফিতে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ (৩–৯ ডিসেম্বর) এবং নিউজিল্যান্ড সিরিজের (১১ জানুয়ারি) মধ্যবর্তী সময়ে।

বোর্ড ও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘রোহিত ও কোহলি যদি ভারতের হয়ে ওয়ানডে খেলতে চান, তবে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। যেহেতু তারা দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ-ফিট থাকতে ঘরোয়া খেলায় অংশগ্রহণ জরুরি।’

রোহিত ইতোমধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রস্তুত। তবে কোহলির অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। রোহিত বর্তমানে অনুশীলন করছেন এবং ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া সৈয়দ মুস্তাফা আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তাকে দেখা যেতে পারে।

নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বলেন, ‘যখন খেলোয়াড়দের সময় থাকে, ঘরোয়া ক্রিকেটে খেলা তাদের ছন্দ বজায় রাখার সেরা উপায়। কোহলি ও রোহিতের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কিছু প্রমাণের দরকার নেই- তাদের অর্জনই সব বলে দেয়।’

গত মৌসুমে কোহলি দিল্লির হয়ে এবং রোহিত মুম্বাইয়ের হয়ে একবার করে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। বোর্ড আশা করছে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তারা ম্যাচ-ফিট থেকে ওয়ানডে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি