১২ নভেম্বর ২০২৬

খিলগাঁও থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
খিলগাঁও থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর খিলগাঁও থানার ভিতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯ টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৯ টার দিকে গেটের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।

এদিকে রাত সোয়া ১১ টার দিকে পল্লবী থানার সেকশন ১১ এভিনিউ ৫ নাভানা টাওয়ারের পাশে তালতলা মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

রাত সোয়া ২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানা আরও ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই)আল আমিন। তিনি জানান, সেকশন ১১ এভিনিউ ৫ নাম্বার নাভানা টাওয়ারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ আহত সংবাদ পাওয়া যায়নি। খবর পেয়ে  পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি