১১ নভেম্বর ২০২৬

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।

আটকরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনজনকে আটকের পর ঘটনাস্থলে মানুষের ভিড় জমে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি