৫ মে ২০২৬

খেলা চলাকালে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খেলা চলাকালে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউণ্ডে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তার। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৪৯ বছর। তার মৃত্যতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গণে। জানা গেছে, এদিন গ্র্যন্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৯৭৪ সালে জন্ম নেয়া এই গ্র্যান্ডমাস্টার ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল, ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫ শো ৭০ ফিদে রেটিংও তার। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি