৫ মে ২০২৬

কেন্দ্র পরিদর্শনে বাধার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
কেন্দ্র পরিদর্শনে বাধার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ঢাকা-৮ আসনের একটি কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা তৈরি করেন এবং ভুয়া ও বিভ্রান্তিকর স্লোগান দিতে থাকেন। এ সময় কিছু ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং প্রার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ভোটকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনার কারণে কেন্দ্রে কিছু সময় সমস্যা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ভোট চলমান থাকে। প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সতর্ক রয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি