৭ মে ২০২৬

কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত ১৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত ১৮
বাংলাপ্রেস ডেস্ক: কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ার লাইনসের উড়োজাহাজ উল্টে যাওয়ার ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। ডেল্টা এয়ার লাইনসের কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাটিতে ৭৬ জন জন যাত্রী ও চারজন ক্র ছিলেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন। এদিকে ওই দুর্ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ওই বিমানবন্দরের রানওয়ের ওপর বরফ পড়ে আছে। এ কারণেই অবতরণের সময়ে উড়োজাহাজটি উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উড়োজাহাজ দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল। কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি