৪ মে ২০২৬

জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ এএম
জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের চলতি আসরের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে ঢাকা হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী। ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি।

দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৭ রান করেন। ২৬ রান করেন মোহাম্মদ নওয়াজ। ২৪ রান করেন মুশফিকুর রহিম। ২০ রান করেন তানজিদ হাসান তামিম।

ঢাকার হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ২ উইকেট নেন নাসির হোসেন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯৮ রানে ৫ উইকেট হারানো ঢাকা শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে। দলের জয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন আব্দুল্লাহ আল মামুন। ১০ বলে ২ ছক্কা আর এক চারের সাহায্যে ২০ রান করে অপরাজিত থাকেন সাব্বির রহমান রুম্মন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি