জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের সম্ভাবনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: জন্মসূত্রে নাগরিকত্ব মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে দেওয়ার ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন সাউথ ক্যারোলিনার রপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।
রবিবার (২৫ জানুয়ারি) গ্রাহাম এনবিসির 'মিট দ্য প্রেস'-এ অংশ নেন। উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার তাকে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ সম্পর্কে প্রশ্ন করেন। কয়েকদিন আগে ট্রাম্পের নির্বাহী আদেশটি ফেডারেল বিচারক অস্থায়ীভাবে স্থগিত করেছেন।
গ্রাহাম বলেন,আমি মনে করি সুপ্রিম কোর্ট এই মামলাটি গ্রহণ করবেন। আমি কয়েক বছর আগে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার জন্য আইন প্রণয়ন করেছিলাম।
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার প্রচেষ্টা রিপাবলিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। অভিবাসন-সংক্রান্ত বিষয়ে তাদের অভ্যন্তরীণ ভিন্নমতকে তুলে ধরেন তিনি।
তিনি বলেন, কিছু রক্ষণশীল ব্যক্তি যারা বিশ্বাস করেন যে নাগরিকত্বের পথটি অপব্যবহৃত হয়েছে তারা ট্রাম্পের পাশে রয়েছেন। অন্যদিকে কিছু মধ্যপন্থী ব্যক্তি ১৫০ বছরের বেশি সময় ধরে বিদ্যমান সাংবিধানিক অধিকারটি পরিবর্তন করার বিষয়ে উদ্বিগ্ন।
রিগ্যানের মনোনীত মার্কিন জেলা বিচারক জন কফেনাউর ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের নির্বাহী আদেশ ১৪ দিনের জন্য কার্যকর হতে বাধা দেওয়ার একটি অনুরোধ মঞ্জুর করেন।
তিনি আদেশটিকে 'খোলাখুলি অসাংবিধানিক' বলে অভিহিত করেন এবং বলেন, তার কর্মজীবনে তিনি এরকম কিছু দেখেননি।
গ্রাহাম ট্রাম্পের অভিবাসন পরিকল্পনার সমর্থক। তিনি তর্ক করেন যে জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের অবস্থান পাওয়ার একটি ভুল উপায়।
তিনি বলেন, আমি মনে করি এটি নাগরিকত্ব দেওয়ার একটি সস্তা উপায়। আপনি এখানে জন্মেছেন বলে শুধুমাত্র সেই কারণে নাগরিক হওয়া উচিত নয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি