৫ মে ২০২৬

জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় পতাকা থাকবে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় পতাকা থাকবে না

বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথের দিন উপস্থিত থাকবেন, তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথে অংশ নেবেন এবং সেদিন পতাকাবাহী গাড়িতে করে অনুষ্ঠানে যাবেন। শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব নিয়ে এ বক্তব্য দেন।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, উপদেষ্টারা সবাই দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা সর্বোচ্চ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি