৪ মে ২০২৬

জাতীয় দলে আর খেলার ‘ইচ্ছা’ নেই সাকিবের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
জাতীয় দলে আর খেলার ‘ইচ্ছা’ নেই সাকিবের

বাংলাপ্রেস ডেস্ক:   সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন। যে কারণে তাকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না।

বারবার দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সাকিবের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় এখন আর দেশের হয়ে খেলার ইচ্ছে নেই এই অলরাউন্ডারের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমি কাউকে দেখাতে কিছু করছি না। আমার এখন খুব একটা শখ নেই যে জাতীয় দলে খেলতেই হবে। আমি আমার ক্রিকেটটা পছন্দ করি। বিভিন্ন লিগে ক্রিকেটটাই খেলে যাচ্ছি।’

এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘আমি আসলে এত চিন্তা করি না যে পরে কী আছে। এখন খেলার সুযোগ আছে, চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করা যায়।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আইএল পুরোটা খেলতাম। তারপর যদি বিপিএলে খেলার সুযোগ থাকত, তাহলে খেলতাম।’ ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা অবশ্য সাকিব অনেকবার প্রকাশ করেছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি