৫ মে ২০২৬

জাপানের প্রধানমন্ত্রী অভিনন্দন জানালেন তারেক রহমানকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
জাপানের প্রধানমন্ত্রী অভিনন্দন জানালেন তারেক রহমানকে

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে। তি‌নি দুই দেশের ‘কৌশলগত অংশীদারির’ ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান‌কে পাঠা‌নো এক অভিনন্দনপত্র বার্তায় এই আশাবাদ ব্যক্ত ক‌রেন সানায়ে।

চিঠিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান জাপা‌নের প্রধানমন্ত্রী।তি‌নি ব‌লেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারির’ ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি